দুই দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

দুই দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ     গত দুদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সাতসকালে গ্রামের পুকুরে ভাসতে দেখা গেল তার মৃত দেহ,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার দামোদরপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম হরিপদ পন্ডা। বয়স আনুমানিক ৪০ বছর,তার বাড়ি দাঁতন দুই ব্লকের  অধীন বেলদা থানার সাউরির দামোদরপুর এলাকায়।


তার পরিবার সূত্রে জানা যায় গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন সাউরির দামোদরপুরের বাসিন্দা হরিপদ পন্ডা।আর বৃহস্পতিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে তার মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা।খবর দেওয়া হয় বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশকে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তবে কি কারণে এই মৃত্যু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে  বেলদা থানার দামোদরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.