বাসের রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা সহ মৃত ৫, গুরুতর জখম ৬ - The News Lion

বাসের রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা সহ মৃত ৫, গুরুতর জখম ৬

 


দি নিউজ লায়নঃ      দুটি বেসরকারি বাসের রেষারেষির মাঝে পড়ে যাওয়া যাত্রী বোঝাই টোটোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ফলে মর্মান্তিক মৃত্যু হল অন্তঃসত্ত্বা সহ মোট ৫জনের। গুরুতর জখম ৬ জন। মুর্শিদাবাদের ভাতশালা এলাকায় এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের বাড়ি ঘোড়ামারা এলাকায়। মৃতদের নাম কল্পনা বিবি(২০), তাঁর মেয়ে ফরজনা খাতুন(৫)। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।


 ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান। হাসপাতালে ভর্তি করার পর বাকি দু’জন মারা যান।  দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা বাস ঘিরে বিক্ষোভ শুরু করে। ভাঙচুরও করা হয়। পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের দাবি, দু’টি বাসের রেষারেষির জেরেই এই দুর্ঘটনা হয়েছে। টোটোচালক নিয়ম মেনে রাস্তার বাঁ দিকের লেন ধরেই যাচ্ছিলেন। দ্রুতগামী বাসটি হঠাৎ করে এসে ধাক্কা মারে। 


পুলিস জানিয়েছে, তাঁরা একটি টোটোয় চড়ে ডোমকলের দিকে আসছিলেন। কল্পনা বিবির আত্মীয় রাজ বিশ্বাস বলেন, কল্পনা মেয়েকে নিয়ে ডোমকলে ডাক্তার দেখাতে আসছিল। চিকিৎসক পরামর্শ দিলে এদিন হাসপাতালে ভর্তি হতো। কিন্তু চিকিৎসকের কাছে পৌঁছনোর আগেই ভয়াবহ ওই দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় আরও দু’জন জখম হয়েছেন। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক।


 দু’জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আবুকাশেম বলেন, দু’টি বাস রেষারেষি করে আসছিল। একটি বাস দ্রুতগতিতে এসে টোটোয় ধাক্কা মারে। যাত্রীরা রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। মা ও মেয়ে কিছুটা দূরে পড়েছিলেন। স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাস চালকের বেপরোয়া মনোভাবের কারণেই এতবড় দুর্ঘটনা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা উচিত। জনবহুল রাস্তা দিয়েও চালকরা দ্রুতগতিতে বাস চালায়। পুলিস জানিয়েছে, ঘাতক বাসটি আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি মেনে ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.