আমি মমতার সৈনিক, সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র বিপতারিণী মন্দিরে পুজো দিয়ে নামলেন প্রচারে - The News Lion

আমি মমতার সৈনিক, সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র বিপতারিণী মন্দিরে পুজো দিয়ে নামলেন প্রচারে

 


দি নিউজ লায়নঃ      সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল  প্রার্থী অভিনেত্রী লাভলী মৈত্র মঙ্গলবার সকালে রাজপুর বিপদতারিনি মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন। কর্মীদের নিয়ে দেওয়ালও লিখলেন তিনি। অভিনেত্রীকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। সোনারপুর-রাজপুর পুরসভার বিদায়ী কাউন্সিলর রাও ছিলেন প্রার্থীর সঙ্গে। মন্দিরে পুজো দিয়ে কর্মীদের সঙ্গে আলাপচারিতাও সেরে নেন লাভলী। 


কর্মীদের নিয়ে নিজের নামের দেওয়াল লিখনেও নেমে পড়েন।  প্রার্থী ঘোষণার পর এদিনই প্রথম নিজের বিধানসভা কেন্দ্রে এলেন লাভলী মৈত্র। এদিন তিনি বলেন,খুব ভালো লাগছে মন্দিরে এসে। আগেও এসেছি। মায়ের আশীর্বাদ নিতে এসেছিলাম। আমি ঘরের মেয়ে। মানুষের কাছে এসেছি। ২৯৪ টি আসনে প্রার্থী মমতা। ভোট দেবেন মমতাকে,ঘাস ফুলে। আমি দিদির সৈনিক। আমাকে প্রতিনিথি হিসেবে পাঠানো হয়েছে মানুষের জন্য কাজ করার। তিনি আরও বলেন,ভারতীয় জনতা দল শিল্পীদের প্রতি অসন্মান করছে। উন্নয়ন হবে ধর্ম দেখে জাত দেখে এটা চাই না। এটা বাংলার সন্মানের লড়াই। আমাকে সুযোগ দিয়ে দেখুন। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিন্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.