পাহাড়ের 3 আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিনয় তামাংপন্থীরা - The News Lion

পাহাড়ের 3 আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিনয় তামাংপন্থীরা

 


দি নিউজ লায়নঃ পাহাড়ে প্রার্থী ঘোষণার পর বুধবার মনোনয়নপত্র জমা দিলেন বিনয় তামাংপন্থীরা। কার্শিয়াং কেন্দ্রে শেরিং লামা, দার্জিলিং কেন্দ্রে কেশব রাজ পোখড়েল এবং কালিম্পং কেন্দ্রে রুডেন সাডা লেপচা এদিন মনোনয়ন পেশ করেন। বিনয়পন্থী নেতা তথা জিটিএ চেয়ারম্যান অনিত থাপা জানান, পাহাড়ে সুশাসন বজায় রাখতে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পাহাড়ের মানুষ তাদের ওপর আস্থা রাখবেন। যদিও বিনয় তামাং গোষ্ঠী পৃথক প্রার্থী দেওয়ায় তীব্র আক্রমণ করেছে বিমল গুরুং গোষ্ঠী।তাদের অভিযোগ, পাহাড়ে ভাজপাকে সুবিধা পাইয়ে দিতে প্রার্থী দিয়েছেন বিনয় তামাং।


 বিনয় তামাং গোষ্ঠীর নেতারা খুব ভালো করে জানেন তারা ভোটে একটি আসনেও জিততে পারবেন না মোর্চার ভোট কাটাকাটিতে ভাজপাকে তারা সুবিধা পাইয়ে দিতে চাইছেন কিন্তু তাদের এই ষড়যন্ত্র পাহাড়ের মানুষ ব্যর্থ করবেন। পাহাড়ে ভাজপা বিরোধী সমস্ত ভোট তাদের দিকেই থাকবে এবং পাহাড়ের তিনটি আসনেই গুরুঙপন্থীরা বিপুল ভোটে জিতবেন এবং মমতাকে সমর্থন করে তাঁর হাত শক্ত করবেন। 


এদিকে বিজেপির সঙ্গে জোট ভেঙে প্রাথমিকভাবে পৃথক প্রার্থী ঘোষণা করলেও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে সমস্যায় জিএনএলএফ। মূলত কাদের প্রার্থী করা হবে তাই নিয়ে দলের অভ্যন্তরে মতপার্থক্য রয়েছে। এছাড়া ভাজপার সঙ্গে শেষ মুহূর্তে কোন রকম সমঝোতায় আসা যায় কিনা সেই বিষয়টিও তারা চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.