পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচনী প্রচারে এসে কি বলেন শতাব্দী রায়
দি নিউজ লায়নঃ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতাএলাকায় গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজার সমর্থনে ও দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান এর সমর্থনে মোহন পুর এলাকায় রোড শো করে ভোটের প্রচার করলেন বীরভূমের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়।শুক্রবারএ প্রথমে তিনি গড়বেতায় তৃনমূলের প্রার্থী উত্তরা সিংহ হাজরা কে সঙ্গে নিয়ে রোড শো শুরু করেন ।গড়বেতা এক ব্লকের বিডিও অফিস সংলগ্ন ময়দান থেকে রোড শো শুরু হয়ে গোটা গড়বেতা এলাকা তিনি পরিক্রমা করেন।
তবে এই রোডশো কে ঘিরে তৃনমূলের কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গড়বেতার রোড শো শেষ করে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের মোহনপুর এলাকায় যায়। সেখানে দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান কে সঙ্গে নিয়ে মোহনপুর এলাকায় রোড শো করে তিনি প্রচার করেন। ওই দুটি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তিনি জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।মোহনপুরে রোড শোতে হাজার হাজার মানুষ শামিল হয়েছিলেন ।
রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত।এবারে খেলা হবে যে স্লোগানটি বেরিয়েছে তার সম্বন্ধে তিনি বলেন খুব ভালো সাড়া পাওয়া গেছে, হিট হয়েছে।তবে আমি বলব শুধু খেলা হবে না কাজ হবে, যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন হবে, এবং মানুষের কাছে থাকা হবে । ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করে বাংলার উন্নয়নে কাজ করবে।বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের জন্য তৃনমূলের প্রার্থীদের জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে বাংলা থেকে বিদায় জানাবে।

Post a Comment