নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে অমিত শাহের রোড শো
দি নিউজ লায়ন; দ্বিতীয় দফা ভোটের শেষ দিনের প্রচারে ফের বঙ্গে ঝড় তুলতে রাজ্যে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কিছুক্ষণ পরেই শুরু সভা। সভাস্থলে ভিড় জমিয়েছেন দলের কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই নন্দীগ্রামে রোড শো শুরু করেছেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর সমর্থনে এই রোড শো করছেন তিনি। রোড শো শেষে সেখান থেকে চলে যাবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। সেখানে বেলা ১টা ৩৫ নাগাদ রোড শো রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে এই রোড শো করবেন তিনি। বিকেল ৩ টে ৫ নাগাদ পাঁশকুড়ায় রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর বিকেল ৪টে ৪০ নাগাদ ডায়মন্ড হারবারে পৌঁছবেন অমিত শাহ। সেখানকার প্রার্থী দীপক হালদারের সমর্থনে একটি জনসভা রয়েছে তাঁর। শেষ প্রচারে কী বার্তা দলের অন্যতম প্রধান সেনাপতির? তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Post a Comment