""খেলা তো হবেই,উন্নয়নের খেলা হবে"", নেপাল ঘোড়ুই - The News Lion

""খেলা তো হবেই,উন্নয়নের খেলা হবে"", নেপাল ঘোড়ুই

 


 দি নিউজ লায়নঃ    ২০১৬ তে পুর্ব বর্ধমানের রায়না থেকে জোড়াফুল চিহ্নের প্রার্থী নেপাল ঘোড়ুই জয়লাভ করে বিধানসভায় যান।আর গলসী কেন্দ্রে জয়লাভ করে জোড়াফুল শিবিরের প্রার্থী অলোক মাজি।এবার আসন বদলে দেওয়া হয়েছে।গলসী থেকে এবার জোড়াফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপাল ঘোড়ুই। 


আর পুর্ব বর্ধমানের জামালপুর আসন থেকে অলোক কুমার মাজি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবার।গলসী বিধানসভার অনেকটা অংশ দুর্গাপুর মহকুমার অধীনে।বুদবুদ ও কাঁকসার বেশ কিছু অংশ এই বিধানসভার অন্তর্ভুক্ত। আজ সেই এলাকায় দলীয় নেতা কর্মীদের সাথে এসে সাক্ষাৎ করেন নেপাল ঘোড়ুই। 


তার সাফ কথা টিএমসি র জয়ের মূল কারিগর মমতা বন্দোপধ্যায়, দলীয় সংগঠন আর উন্নয়ন। তাই কে কোথায় দাঁড়ালো তা ফ্যাক্টর নয়।খেলা হবে, খেলা হবে, উন্নয়নের খেলা হবে।জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী এই টিএমসি প্রার্থী।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.