এবার চেনা দুর্গাপুরে জয় আসবে -প্রদীপ মজুমদার
দি নিউজ লায়নঃ ২০১৬ বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পুর্ব কেন্দ্রে পরাজয়ের পরেও এবার মমতা ব্যানার্জী আমার উপরেই আস্থা এবং ভরসা রেখেছেন।আর সেইজন্যয় ২০২১নির্বাচনে আমাকে আবার দুর্গাপুর পূর্ব বিধানসভায় প্রার্থী করেছেন। দুর্গাপুরে বুধবার এসে বললেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের এবারেও তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার।
এদিন তিনি বলেন তিনি যখন ২০১৬নির্বাচনে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে দাঁড়িয়েছিলেন তখন অনেকটাই দুর্গাপুর পূর্ব কেন্দ্রের ভৌগোলিক মানচিত্র অজানা ছিল তার কাছে। ২০১৬নির্বাচনে পরাজিত হয়েও কৃষকদের সুবিধার্থে একাধিক প্রকল্প করে দিয়েছিলেন। পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের সাথে দেখা করলেন বুধবার প্রদীপ মজুমদার।
তৃণমূলের দাবি 2016 নির্বাচনে দূর্গাপুর পুর্ব বিধানসভায় পরাজিত হওয়ার পরেও উন্নয়ন করেছিলেন ব্যাপকহারে।2021 নির্বাচনে সেজন্যই প্রদীপ মজুমদার এর জয় নিশ্চিত এমনটাই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।দুর্গাপুরের তৃণমূল জেলা সভাপতি দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখার্জীর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদীপ মজুমদার।
তিনি বলে ২০১৬ নির্বাচনের মতোই উন্নয়ন জারি থাকবে। ২০১৬নির্বাচনে পরাজিত হলেও ২০২১নির্বাচনে সাধারণ মানুষ ই জবাব দেবে। প্রার্থী প্রদীপ মজুমদার এর সাথে রাজনৈতিক রণকৌশল সাজালেন পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়।

Post a Comment