জি এস টি ফাঁকি দেওয়ার অভিযোগ, আটক এক ব্যবসায়ী
দি নিউজ লায়নঃ প্রায় ৬ কোটি টাকার জি.এস.টি কর ফাঁকি দেওয়ার অভিযোগে আটক করা হল লৌহ আকরিকের ব্যবসায়ী পবন বনসলকে। বুধবার তাকে দুর্গাপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতে নিয়ে আসা হয়।।
পবন বনসল নামের এই ব্যবসায়ী প্রায় একচ্ছত্র ভাবেই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল ছাড়াও রাড়বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলার স্পঞ্জ আয়রন ও ফেরো আ্যলয় কারখানাগুলির সাথে কাঁচামাল যোগানের কাজে জড়িত। অভিযোগ এরা কয়েকজন মিলে জি এস টি ফাঁকি দিচ্ছিল।
শুল্ক দপ্তর এর তদন্তে নামে।এই পবনের বিরুদ্ধে অভিযোগ যে তার পৌরহিত্যে থাকা বানিজ্যিক সংস্থা গত কয়েকবছরে প্রায় ৫০-৬০ কোটি টাকার ব্যবসা করলেও তাতে জি এস টি ফাঁকি দেয়।সেই অভিযোগে জি এস টি শুল্ক বিভাগের গোয়েন্দা দপ্তরে খবর আসে।তারা আটক করে পবন বনসলকে।কর ফাঁকি দিয়ে বিরাট অঙ্কের ব্যবসা চালানোর অভিযোগ পবন বনসলকে আটক করে। আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।।

Post a Comment