সাইকেল চালিয়ে জনসংযোগ সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অরুন্ধতী মৈত্রের - The News Lion

সাইকেল চালিয়ে জনসংযোগ সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অরুন্ধতী মৈত্রের

 


দি নিউজ লায়নঃ      সাইকেল চালিয়ে জনসংযোগ সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিনেতা লাভলি ওরফে অরুন্ধতী মৈত্র। মঙ্গলবার সোনারপুরের কালিকাপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকা ঘুরে প্রচার সারেন তিনি। কখনও কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে আবার কখনও সাইকেল চালিয়ে এদিন সকালে প্রচার সারলেন। প্রার্থীর মুখে শোনা গেল খেলা হবে স্লোগান। সাইকেলে যেতে যেতে মাঝে মাঝে দাঁড় করিয়ে রাস্তার পাশে মানুষদের সঙ্গে পরিচিত হলেন। 


তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানালেন। কিছু জায়গায় কর্মীদের আব্দারে ক্রিকেটও খেললেন প্রার্থী। এদিন হুডখোলা টোটোতে করে চম্পাহাটি তেমাথা থেকে বাদামতলা পর্যন্ত রোড শো হয়। তেমাথায় বড় ঠাকুরের মন্দিরে পুজাও দেন তিনি। লাভলি মৈত্র বলেন,ভোট যুদ্ধে খেলার কোন সৈনিক খুঁজে পাচ্ছেন না তিনি। এমনিতেই তাঁরা নড়বড়ে হয়ে গিয়েছে। সাইকেল চালানোর অভিজ্ঞতা তাঁর ভালোই একথাও মনে করিয়ে দেন কথায়। বলেন,সাইকেল চালিয়ে স্কুলে গিয়েছি ও টিউশানে গিয়েছি। ব্যালান্স করতে কোন অসুবিধা নেই। সাইকেল চালাতে ভালোবাসি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.