মনোনয়ন জমা দিলেন বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সরদার - The News Lion

মনোনয়ন জমা দিলেন বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সরদার

 


দি নিউজ লায়নঃ     ফুলতলা থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক কে নিয়ে মিছিল করে এসে মনোনয়ন জমা দিলেন বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সরদার। বারুইপুর মহকুমাশাসকের অফিসে রিটার্নিং অফিসার রাখী পালের কাছে তিনি মনোনয়ন জমা দেন। মঙ্গলবার প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী,ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী,পুরসভার প্রশাসক শক্তি রায় চৌধুরী সহ অন্য বিদায়ী পুরপিতারা। যদিও প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম দাস এদিন ছিলেন না। । 


এদিন তৃণমূলের জেলা সভাপতি বলেন,বিজেপি প্রার্থী খুঁজে না পেয়ে নির্বাচনে লড়তে এসেছে। তৃণমূল যদি বি টিম হয় তবে দলবদলুদের প্রার্থী করা হচ্ছে কেন,নিজেদের লোক নেই। এদিন সভাপতি সাফ জানিয়ে দেন কোন দলবদলুদের আবার দলে নেওয়া  হবে না। বারুইপুর পূর্বের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন,সারাবছর মানুষের পাশে থেকে কাজ করে বিভাস। মানুষ সবসময় তাঁকেই পাবে।


 তাই তাঁকে দল প্রার্থী করেছে।এদিন  বিকেলে যাদবপুর লোকসভা সংসদ মিমি চক্রবর্তী কে নিয়ে বারুইপুরের বিন্দা খালি মৌতলা থেকে রোড শো হয়. প্রার্থীকে নিয়ে হুড খোলা জিপে প্রচার সারেন সাংসদ.  জয় তলা, পারুল দহ হয়ে দমদমায় রোড শো শেষ হয়. এদিন অভিনেত্রী সাংসদকে দেখতে গ্রামের মানুষদের ভিড় উপচে পড়ে রাস্তায়. গ্রামের মহিলারা ছুটে আসেন সংসদ  ও প্রার্থীকে দেখতে. কচিকাচার দল মোবাইল নিয়ে ছবি তুলতে থাকে একের পর এক. এদিন সাংসদ বলেন, যারা কাজ করে   তারাই জিতবে, যারা খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছে তারা মানুষকে বার বার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা কতটা খারাপ করতে পারে বাংলায়. , মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে.,  দল বদলু দের নিয়ে সাংসদ এর বার্তা যে দল ছেড়েছে তার ব্যাপার, আমি অন্যর হয়ে কথা বলি না., তারা হইচই করছে. 6=

- 9 মাস পর বাংলায় এসে তারা মানুষের জন্য কাজ করছে না., আমি আশাবাদী জেতার ব্যাপারে.

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.