ত্রিশঙ্কু ফলাফলে সরকার গঠনের ক্ষেত্রে তৃণমূলের পাশে থাকবে কংগ্রেস, ডালু - The News Lion

ত্রিশঙ্কু ফলাফলে সরকার গঠনের ক্ষেত্রে তৃণমূলের পাশে থাকবে কংগ্রেস, ডালু

 


দি নিউজ লায়নঃ      ত্রিশঙ্কু ফলাফলে সরকার গঠনের ক্ষেত্রে তৃণমূলের পাশে থাকবে কংগ্রেস। মঙ্গলবার মালদার গনিখানের প্রসাদ কোতয়ালি ভবনে এমনই জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা দলের জেলা সভাপতি ও সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) । এদিন ডালুবাবু বলেন, মালদায় ১২ টি আসনের মধ্যে ৯টি আসনে তারা প্রার্থী দিয়েছেন। তিনটি আসন ছেড়েছে সিপিএমকে। ২০১৬ সালের মতোই এবারও হবিবপুর, গাজোল এবং ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে কংগ্রেস কোন প্রার্থী দেয় নি।


 এদিন দক্ষিণ মালদার সংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ডালুবাবু বলেন, মালদায় আব্বাস সিদ্দিকি দল দুই থেকে তিনটি আসনের দাবি করেছিল। কিন্তু প্রদেশ নেতৃত্ব তাদের এই দাবি পুরোটাই খারিজ করে দিয়েছে। যে কারণেই কংগ্রেসের সঙ্গে ওদের কোন আসন সমঝোতায় যায় নি। সংসদ ডালুবাবু বলেন, মালদা বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি । এখানে কংগ্রেস একাই লড়াই করার ক্ষমতা রাখে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জেলায় ১২টি'র মধ্যে আটটি আসন পেয়েছিল। এবারও কংগ্রেস ভালো ফল করবে।


 কিন্তু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গড়তে যদি কোন দল না পারে, তাহলে কি করবে এই প্রশ্নের উত্তরে সংসদ ডালুবাবু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিজেপিকে ঠেকাতে তৃণমূলের পাশে থাকবে কংগ্রেস। পশ্চিমবঙ্গের যতই হোক বিজেপি সরকার আসতে পারবে না সেকথাও খোলাখুলি জানিয়েছেন ডালুবাবু। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন, মমতা  যে দলের নেত্রী সেই দল সরকার গড়তে কারো প্রয়োজন হবে না। বোঝায় যাচ্ছে কংগ্রেস এখন দুই নৌকায় পা দেওয়ার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.