দাঁতন বিধানসভা এলাকায় জোর কদমে ভোটের প্রচার করলেন বিক্রম চন্দ্র প্রধান - The News Lion

দাঁতন বিধানসভা এলাকায় জোর কদমে ভোটের প্রচার করলেন বিক্রম চন্দ্র প্রধান

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার প্রচন্ড গরম  হওয়া সত্বেও দাঁতন বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান এর সমর্থনে হাজার হাজার মানুষ  বিক্রম চন্দ্র প্রধানের সাথে  মিছিলে  সামিল  হয়ে ছিলেন।শুক্রবার মিছিলের পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় সভা করে বক্তব্য রাখেন বিক্রম চন্দ্র প্রধান।তিনি বলেন  বাংলা নিজের মেয়েকেই চায়।তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  এর পাশে বাংলার মানুষ রয়েছেন।


তিনি আরো বলেন যে বিজেপি হাজার চেষ্টা করলে ও বাংলার  ক্ষমতায় আসতে পারবে না।যারা মানুষের উন্নয়নের জন্য নয়, নিজেদের জন্য বাংলা দখল করতে চায় তাদের বাংলার মানুষ উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী  বিক্রম চন্দ্র প্রধান আরো বলেন  যে স্বাধীনতার পর মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার  উন্নয়নে যে কাজ কারেছেম তা এর আগে কোন মুখ্যমন্ত্রী  করেন নি।


সেই সঙ্গে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান গ্রামবাসীদের  সামনে তুলে ধরেন।তিনি বলেন আপনারা সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও সন্ত্রাসসৃষ্টি কারী বামেদের ভোট দিবেন না।দাঁতন বিধানসভা এলাকার শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃনমূলের প্রার্থী হিসেবে জোড়া ফুলে ভোট দিয়ে পুন নির্বাচিত করার আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.