মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে এই প্রথম ১০০ টি বুথের দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা ভোট কর্মীদের উপর - The News Lion

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে এই প্রথম ১০০ টি বুথের দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা ভোট কর্মীদের উপর

 


দি নিউজ লায়নঃ   শনিবার রাজ্যে প্রথম দফার নির্বাচনে ভোট হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার মোট ৩০ টি আসনে।তার মধ্যে একমাত্র ঝাড়গ্রাম জেলার চারটি আসনে একদিনে ভোট হচ্ছে।বাকি জেলা গুলির কিছু আসনে শনিবার ভোট হবে।  পশ্চিম মেদিনীপুর জেলার ৬ টি আসনে শনিবার ভোট হবে।  যে বিধানসভা কেন্দ্র গুলিতে শনিবার ভোট হবে সেই বিধানসভা কেন্দ্র গুলি হলো দাঁতন , কেশিয়াড়ি , খড়্গপুর গ্রামীন, গড়বেতা , শালবনি ও মেদিনীপুর বিধানসভা এলাকায় ।


ওই ৬ টি বিধান সভা কেন্দ্রে মোট প্রার্থী রয়েছেন ৩৫ জন । ওই ৬ টি বিধানসভার মধ্যে ৩১৬ টি মহিলা বুথ করা হয়েছে । সবথেকে বেশি মহিলা বুথ হয়েছে মেদিনীপুর বিধানসভায় । এই প্রথম মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১০০ টি বুথ এর ভোট নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা ভোট কর্মীদের উপর। প্রত্যেক বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী । 


শুক্রবার দুপুর থেকেই মেদিনীপুর কলেজ , খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ভোট কর্মীদের  বিভিন্ন বুথে পাঠানো হয় । পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক  তথা জেলার নির্বাচন আধিকারিক রশ্মি কমল জানান , সুষ্ঠ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে । ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে  পৌঁছে গিয়েছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.