পরাজয় নিশ্চিত ! ভোটের ভরা মরসুমে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয় তালা বন্ধ
দি নিউজ লায়নঃ আজব ঘটনা আলিপুরদুয়ারে। ভোটের ভরা মরসুমে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয় তালা বন্ধ। বন্ধ জেলা কংগ্রেস ভবনের সমস্ত দরজা। জেলা কংগ্রেস ভবন যা আগেই প্রয়াত জেলা কংগ্রেস সভাপতি বিশ্বরঞ্জন সরকারের নামে নামকরণ করা হয়েছিল সেই বিশ্বরঞ্জন সরকার ভবনের সব দরজাতেই এখন ঝুলছে বড় বড় তালা। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই জেলা কংগ্রেস কার্যালয় এর এই অবস্থা বলে খবর। শুক্রবার সকালে জেলা কংগ্রেস কার্যালয়ের বাইরের গেটে তালা ছিল।
কিন্তু পরে সেই তালা কেউ ভেঙে দিয়েছে। কিন্তু জেলা কংগ্রেস কার্যালয়ের সব ঘরে এখনওতালা ঝুলছে। খাঁ খা করছে গোটা পার্টি অফিস। জনমানব শূন্য জেলা কংগ্রেস কার্যালয়ের পাকা বারান্দার এক কোণে বসে ছোট ছোট কচিকাঁচারা চোর-পুলিশ খেলছে। আর এই ঘটনা নিয়ে ভোটের আগে জেলার রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ছড়িয়েছে। যদিও এই ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বর্ষিয়ান কংগ্রেস নেতা বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের বর্ষীয়ান নেতা দেবপ্রসাদ রায়। তিনি বলেন, " এটি এমন কিছু ঘটনা নয়।
একটি পরিকাঠামোর সমস্যা। অতীতে অনেক কংগ্রেস কার্যালয়ের ঠিকানা বদল হয়েছে। কিন্তু এই ছোট্ট ঘটনাটিকে বড় করে দেখানোর প্রচেষ্টা চলছে। এতে দলের ও ভোটে তেমন কোন প্রভাব পড়বে না।" কিন্তু কারা মারলো কংগ্রেস কার্যালয়ে তালা? তারও কোন হদিস পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তালা ঝুলছে। তালা খোলার ব্যবস্থা করছে না কেউ। স্থানীয় কংগ্রেস নেতা কর্মীদের আক্ষেপ, যা প্রার্থী দেওয়া হয়েছে আর ভোটের যা হাওয়া তাকে পরাজয় নিশ্চিত তাই আর কংগ্রেস ভবন খুলে ঘটা করে বসার প্রয়োজন মনে করছেন না তারা মনে আর সেই বললেই ফলে নির্বাচনের ভরা বাজারে কংগ্রেস ভবন তালা বন্ধ।

Post a Comment