গভীর রাতে থানায় হামলা - The News Lion

গভীর রাতে থানায় হামলা

 


দি নিউজ লায়ণঃ    ভাজপা নেতাদের উস্কানিতে গভীর রাতে থানায় হামলা। থানার পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় থানার যাবতীয় আসবাবপত্র। পুলিশের চারটি গাড়ি ভাঙা হয়। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত সোমবার রাতে একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে। সোমবার রাত ১১ টা নাগাদ আসানসোল বাজার অঞ্চলে ডেভি গলির সামনে দুই বাইক আরোহীকে চাপা দেয় একটি গাড়ি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় অন্যজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।




 স্থানীয় ভাজপার দুষ্কৃতীরা রটিয়ে দেয় পুলিশের ভ‍্যান দুজনকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছে‌। এরপরই শুরু হয় অশান্তি। পুলিশের গাড়িতে মৃত্যু, এমন রটনার পরেই স্থানীয় প্রাক্তন কাউন্সিলর তথা ভাজপা নেতা ভৃগু ঠাকুরের নেতৃত্বে প্রায় ৫০০ জনতা আসানসোল দক্ষিণ থানায় জড়ো হয়। ছিলেন বিজেপি যুব মোর্চার নেতা সুদীপ চৌধুরিও। প্রথমে আসানসোল দক্ষিন থানায় ইটপাটকেল ছোড়া হয়। এরপর দফায় দফায় থানার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের চারটি গাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে থানায় রাখা প্রচুর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার খবর পেয়ে নামানো হয় কমব্যাট ফোর্স। সারারাত ধরে তাণ্ডব চালায় উত্তেজিত জনতা।শেষপর্যন্ত প্রচুর পুলিশ বাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।


আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত চলছে। যদি সত্যি পুলিশের গাড়িতে দুর্ঘটনা ঘটে থাকে তাহলে চালকের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারাই ভাঙচুর করেছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে সিসিটিভি দেখে। তাদেরকে চিহ্নিত করে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি দুর্ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে ভাজপা। দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত দুঃখজনক পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে কিন্তু যেভাবে ভাজপার দুষ্কৃতীরা থানায় আক্রমন চালালো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রশাসনের উচিত এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। বিধানসভা ভোটের আগে এলাকায় উত্তেজনা ছড়াতেই এমন হামলা বলে মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.