গাড়ির গোপন প্রকোষ্ঠ থেকে উদ্ধার হল প্রায় ২৬ কিলো গাঁজা
দি নিউজ লায়নঃ গাড়ির গোপন প্রকোষ্ঠ থেকে উদ্ধার হল প্রায় ২৬ কিলো গাঁজা। নাকা চেকিং এর সময় দিঘা-উড়িষ্যা বর্ডারে বিপুল পরিমান গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার দাম কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে দাবি, উড়িষ্যা ঘেকে একটি গাড়িতে করে গাঁজা আনা হচ্ছিল বলে গোপন সূত্রে খবর আসে। নাকা চেকিং এর সময় গাড়িটি আটকান কর্তব্যরত পুলিশ কর্মীরা। তল্লাশির সময় গাড়ির কোন প্রকোষ্ঠ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন পুলিশকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রামনগর 1 ব্লকের বিডিও ।
গাড়িতে থাকা 1 মহিলা সহ 3 জন কে আটক করেছে দিঘা থানার পুলিশ। গাঁজার পার্সেল গুলি উদ্ধার করে সবাইকে আটক করে নিয়ে এসেছে পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছিল এবং কোথায় সেগুলি পাচার করা ছক ছিল সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। এতো পরিমাণ গাঁজা কি উদ্দেশে নিয়ে আসা হয়েছিল তদন্তে নেমেছে পুলিশ। ধৃত দের বাড়ি কোথায় সেই বিষয়ে মুখ খোলেনি পুলিশ। তবে সূত্রের খবর গাড়িটি উড়িষ্যার। এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে।

Post a Comment