যাত্রী বোঝায় বাস নিয়ত্রন হারিয়ে গাছে ধাক্কা আহত ১১
দি নিউজ লায়নঃ কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে সজোরে ধাক্কা। ঘটনার জেরে গুরুতর জখম 11 জন যাত্রী। তাদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহটটো থানার বেতাই এলাকার শিব মন্দিরের সামনে। সূত্রের খবর একটি যাত্রীবোঝাই বাস করিমপুর থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। তেহটটো থানার বেতাই এর কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা মারে বাসটি।
বিকট আওয়াজ পেয়ে এলাকার এবং পথচারীরা ছুটে আসে ঘটনাস্থলে। তারা তড়িঘড়ি বাস যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগাই। সকল বাস যাত্রী নিরাপদ থাকলেও 11 জন গুরুতর আহত হয় ঘটনার জেরে। তাদের কয়েকজনকে একটি বেসরকারী হাসপাতাল এবং কয়েকজনকে তেহটটো মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় এবং বাস যাত্রীদের অভিযোগ বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গেছে ধাক্কা মারে।যদিও বাস চালকের দাবি রাস্তা অতিরিক্ত খারাপ হওয়ার কারণে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহটটো থানার পুলিশ। পুলিশ এসে ঘটনা স্থল পরিদর্শন করে সঠিক কি কারণ এই দুর্ঘটনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে।

Post a Comment