পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ৩২ তম পথ নিরাপত্তা মাস এর উদ্বোধন - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ৩২ তম পথ নিরাপত্তা মাস এর উদ্বোধন

 


দি নিউজ লায়নঃ    দুর্ঘটনাএড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ, সেভ লাইভ কর্মসূচি ঘোষনা করেছিলেন। সেই কর্মসূচি মেনে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় পালিত হল পথ নিরাপত্তা মাস। বুধবার ৩২ তম পথ নিরাপত্তা মাস পালন অনুষ্ঠান হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্ট্যাচু মোড়ে। ওই অনুষ্ঠানে  পশ্চিম মেদিনীপুর  জেলার অতিরিক্ত  পুলিশ সুপার ( হেডকোয়ার্টার ) অম্লান কুসুম ঘোষ,খড়গপুর  গ্রামীণ এর বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য নির্মাল্য চক্রবর্তী সহ পুলিশের আধিকারিকেরা হাজির ছিলেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে হেলমেট বিতরণ করার পাশাপাশি সচেতনতা মূলক প্রচার পত্র বিলি করা হয়।


মেদিনীপুর শহরে অনেক কে হেলমেট ছাড়া বাইক নিয়ে যাতায়াত করতে দেখে ট্রাফিক পুলিশ সচেতন করেন। একই সাথে করোনা ভাইরাস সতর্কীকরন করা হয়।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের  এই উদ্যোগ কে স্বাগত জানান বিধায়ক দিনেন রায়।তিনি সকল বাইক আরোহীদের বলেন আপনারা বাইক চালানোর সময় মাথায় হেলমেট ব্যবহার করবেন।পুলিশ প্রশাসনের ট্রাফিক আইন মেনে রাস্তায় বাইক চালাবেন। সেইসঙ্গে নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তাহলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা কম থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.