ঝটিকা সফরে খড়গপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

ঝটিকা সফরে খড়গপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 



দি নিউজ লায়নঃ    মঙ্গলবার বাঁকুড়া জেলায় সভা শেষ করে আকাশপথে হেলিকপ্টারে খড়গপুর চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ঝটিকা সফরে খড়গপুরে এসে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে বেসরকারী একটি হোটেলে গিয়ে উঠেন তিনি।সেখানে দলের পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বিশেষ সূত্রে জানা যায়।


সেই সঙ্গে দলের কয়েক জন প্রার্থীর সাথে ও তিনি কথা বলতে পারেন বলে ও জানা যায়।বুধবার খড়গপুর থেকে তিনি ঝাড়গ্রাম জেলার লালগড়ে ও গোপীবল্লভপুর দুই ব্লকের বাহারুনা এলাকায় গিয়ে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।ওই দুটি জনসভা শেষ করে তিনি কোলকাতা ফিরে গিয়ে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন বলে  তৃণমূল সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.