তৃণমূল সাংসদের বাড়িতে আশীর্বাদ নিতে বিজেপি সাংসদ, - The News Lion

তৃণমূল সাংসদের বাড়িতে আশীর্বাদ নিতে বিজেপি সাংসদ,

 


 দি নিউজ লায়নঃ      শনিবার ভরদুপুরে শিশির অধিকারীর বাড়িতে গেলেন লকেট চট্টোপাধ্যায়৷ যার ফলে সৃষ্টি হয়ে জল্পনা৷ যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে লকেট বলেন, এটা নেহাতই ‘সৌজন্য সাক্ষাৎ’৷ আর শিশির অধিকারীর কথায়, ‘‘আমার বাড়িতে দলমত নির্বিশেষে সকলেরই অবারিত দ্বার। এর আগেও অনেকে এসেছেন। ভবিষ্যতেও আসবেন। 


লকেট চাইলে উনিও নিশ্চয়ই আসতে পারেন। আমি অন্য সকলের মতোই তাঁকেও স্বাগত জানাব।’’ এদিন শান্তিকুঞ্জে শিশির অধিকারীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরে লকেট চট্টোপাধ্যায় বলেন, জেলায় যারা রাজনীতি করেন তাঁদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হলেন শিশির অধিকারী। ওনার কাছ থেকে আশীর্বাদ নিতে ও রাজনৈতিক পরামর্শ নিতে তিনিই শান্তিকুঞ্জে গিয়েছিলেন। শিশির-লকেটের সাক্ষাতের সময় হাজির ছিলেন দিব্যেন্দু ও সৌমেন্দু অধিকারীও। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.