বসন্তরাগে মজেছে সাফারি বন্যরাও, সঙ্গী ভাল্লুর মানভঞ্জন করালো ব্ল্যাক বিয়ার দুর্বা
দি নিউজ লায়নঃ বসন্তরাগে মজেছে সাফারি বন্যরাও।সঙ্গী ভাল্লুর মানভঞ্জন করালো ব্ল্যাক বিয়ার দুর্বা। বনে বনে ফাগুন লাগার মিথ এবার চাক্ষুস হলো শিলিগুড়ির শালুগাড়ার বেঙ্গল সাফারিতে। দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকা ব্ল্যাকবিয়ার ধ্রুব ও ফুর্বা দুজনই আসার পর থেকেই একে অপরের পাক্কা সঙ্গী। তাদের মধ্যে ব্ল্যাক বিয়ার ধ্রুব পুরুষ ও ফুর্বা স্ত্রী বিয়ার।
সোমবার সাফারি কর্তৃপক্ষ ব্ল্যাক বিয়ারের একান্ত মুহূর্তেই মান অভিমান খুনসুটি সেই ছবি ভাগ করে নেয়। বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ বলেন এদিন ব্ল্যাক বিয়ার ধ্রুব ও ফুর্বা একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই স্ত্রী ব্যাল্ক বিয়ার ফুর্বা অভিমান করে এনক্লোজারের ভেতরে থাকা লম্বা গাছে চড়ে বসে। এরপরই মনমরা হয়ে পড়ে পুরুষ বিয়ার ধ্রুব। সে ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকতে লাগে।
নিচ থেকে নানা আকার ইঙ্গিতে ফুর্বাকে মান ভাঙাতে লাগে সে। বেশ কিছুক্ষণ এইভাবে নানা অঙ্গ ভঙ্গিমা করে স্ত্রী ব্ল্যাক বিয়ারকে ব্যাকুল আকুতির করার পর গাছ থেকে নেকে আসে সে। ২০১৮সালে হিমালয়ান এক জোড়া পুরুষ ও মহিলা ব্ল্যাক বিয়ারকে আনা হয় বেঙ্গল সাফারিতে। সেই থেকেই তাদের জুটি পরিচিত দর্শকদের কাছে। রয়্যাল বেঙ্গল, চিতা নিজেদের সহজাত খামখেয়ালীপনায় দর্শকদের নিরাশ করলেও ব্ল্যাকবিয়ার দ্বয় সর্বদা তাদের নিজ ছন্দে ধরা দিয়েছে দর্শকদের কাছে।

Post a Comment