বিজেপির ঘোষিত প্রথম তারকা প্রার্থী হয়ে কি বললেন হিরণ চট্টোপাধ্যায়
দি নিউজ লায়নঃ খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করবেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে জিতে বিধায়ক হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে জিতে দিলীপ ঘোষ সাংসদ হন।
খড়গপুর সদরে উপনির্বাচন হয়। সেই ভোটে জেতে তৃণমূল। তাই হিরণকে এবার খড়গপুর সদর আসন পুনরুদ্ধারে কাজে লাগাচ্ছে বিজেপি। বিজেপি প্রার্থী হিরণ বলেন ''ভারতীয় জনতা পার্টি আমায় প্রার্থী করেছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমি খড়গপুর সদরের সমস্ত মানুষের আশীর্বাদ চাই। তাঁদেরকেও আমি ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি।
আশাকরি, যে সোনার বাংলা গড়ার স্বপ্ন আমরা দেখছি, তাতে খড়গপুর সদর থেকেও বিপুল সমর্থন পাবো। মানুষের ভালোবাসা, আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে যাব। আপনারা সকলে আশীর্বাদ করুন যেন আমি বাংলার মানুষের জন্য কাজ করতে পারি।''
Post a Comment