তৃণমূলের দেওয়াল লিখনের ওপর চুন রঙ করে দখলদারি কায়েম করে গেরুয়া রঙে লেখা হলো বিজেপি
দি নিউজ লায়নঃ দিনের আলোয় বিজেপির দাদাগিরি। প্রকাশ্যে তৃণমূলের দেওয়াল লিখনের ওপর চুন রঙ করে দখলদারি কায়েম করে গেরুয়া রঙে লেখা হলো বিজেপি। শনিবার শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার একটিয়াশাল এলাকায় তৃনমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের নামে দেওয়াল লিখনের কাজ চলছিল। তৃণমূলের প্রতীক জোড়াফুল আকাও শেষ হয়ে গিয়েছিল।
বাকি অংশের কাজ এদিন দুপুর নাগাদ করার কথা। এর মাঝে ওই দেওয়াল লিখনে জোড়াফুল চিহ্ন কেঁটে দেয় বিজেপি কর্মীরা। তার ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে ওই এলাকায় গেরুয়া শিবিরের এক নেতার নির্দেশ মতো দেওয়াল লিখনে জোড়াফুল চিহ্ন গেরুয়া রঙ দিয়ে কেটে দিতে বলা হয় কর্মীদের। সেমতোই গেরুয়া রঙ দিয়ে জোড়াফুল কেঁটে দেয় তারা। ভিডিওতে শোনা যাচ্ছে ওই বিজেপি নেতা বলছেন কেঁটে পাশে লিখুন বিজেপি।
এরপর তাতে সাদা চুন রঙ করে দেওয়া হয় ওই নেতারই নির্দেশে। আর এই পুরো ঘটনা এলাকার তৃনমূল কর্মীদের চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে তারা। তৃনমূল নেতৃত্বরা জানান আমরা এলাকার সংগঠনের তরফে বহু আগে থেকেই দেওয়াল চিহ্নিত করে কাজে নেমেছি। সেসময় তাদের কোনো দেওয়াল দখলের মতো সংগঠনের কেউই এলাকায় ছিলনা। অভিযুক্তদের নামে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার তৃনমূল প্রার্থী গৌতম দেব বলেন পুলিশকে জানানো হচ্ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি ঘটনার দায় নিতে অস্বিকার করেন।

Post a Comment