আয়কর দপ্তরের হানায় শিলিগুড়ি থেকে বাজেয়াপ্ত ৯০লক্ষ কালো টাকা
দি নিউজ লায়নঃ আয়কর দপ্তরের হানায় শিলিগুড়ি থেকে বাজেয়াপ্ত ৯০লক্ষ কালো টাকা। শিলিগুড়ি শহরের দুই স্বর্ন ব্যবসায়ীর বিরুদ্ধে কালো টাকার কারবারের অভিযোগ। শুক্রবার শিলিগুড়ি শহরে একইসঙ্গে তিনটি স্বর্ণ অলংকার এর দোকানে হানা দেয় আয়কর দপ্তর আধিকারিক রা।পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে অভিযানে চলে।
শিলিগুড়ি প্রধান নগর হিল কার্ট রোডের একটি স্বর্ণ অলংকারের দোকান ও ক্ষুদিরাম পল্লী একটি স্বর্ণ ব্যবসায়ী দোকানে হানা দেওয়া হয়। আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন কয়েক ঘন্টা তল্লাশির পর হিল কার্ট রোডের প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬০লক্ষ হিসাব বহির্ভূত কালো টাকা ও ক্ষুদিরামপল্লী স্বর্ণ অলংকারের ব্যবসায়ীর কাছ থেকে ৩০লক্ষ কালো অর্থ বাজেয়াপ্ত হয়েছে।
এই বিপুল পরিমাণ অর্থের কোন বৈধ নথি দেখাতে পারেননি শহরের এই দুই স্বর্ন ব্যবসায়ী। তাদের কাছে কোথা থেকে কিভাবে এই অর্থ এলো তার তদন্তে নেমেছে আয়কর দপ্তর। কী উদ্দেশ্যে এ বিপুল পরিমাণ অর্থ এসেছিল তাদের কাছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। এ বিপুল পরিমাণ অর্থের পেছনে কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যে রয়েছ কিনা তাও দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Post a Comment