মালদার কালিয়াচক ৩ ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে নাকি দলবদল করছেন অনেকেই, বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দবি করেছেন মৌসুম নূর - The News Lion

মালদার কালিয়াচক ৩ ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে নাকি দলবদল করছেন অনেকেই, বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দবি করেছেন মৌসুম নূর

 


দি নিউজ লায়নঃ    মালদার  কালিয়াচক ৩ ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে নাকি দলবদল করছেন অনেকেই। সম্প্রতি এই খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল আগেই বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছিল তৃণমূল নেতৃত্ব। শনিবার রাতে কালিয়াচক ৩ ব্লক তৃণমূলের সভাপতি দুর্গেশ সরকারসহ সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সমস্ত সদস্যদের উপস্থিতিতেই ফের বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিলেন দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর । 


পাশাপাশি এই ঘটনার সঙ্গে বিরোধীদের  ষড়যন্ত্রের রয়েছে বলেও দাবি করেছেন সাংসদ মৌসুম নূর। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মৌসুম নূর বলেন, যদি এই ঘটনার পিছনে দলের কেউ যুক্ত থাকে , তাহলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের গুজব কারা ছড়িয়েছে তা খতিয়ে দেখতে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে।উল্লেখ্য,  গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে দেওয়া হয় তৃণমূলের কালিয়াচক ৩ ব্লক সভাপতি দুর্গেশ সরকারের নেতৃত্বে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির ১৪ জন সদস্য এবং কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি কলকাতায় গিয়েছেন দলবদল করতে। বিষয়টি কতটা সত্যি তা জানতে দলের তরফ থেকে তদন্ত শুরু করা হয় । তারপরই এটি সম্পূর্ণ গুজব তা পরিষ্কার হয়ে যায়। আর এরপরই তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক ডেকে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দেওয়া হয়।


এদিকে যাকে ঘিরে এত জল্পনা সেই তৃণমূলের কালিয়াচক ৩ ব্লক সভাপতি দুর্গেশ সরকার বলেন, আমি মুখ্যমন্ত্রীর সৈনিক হিসাবে তৃণমূলে ছিলাম এবং থাকবো। কালিয়াচক ৩ পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে রয়েছে। সেখানকার দলের সদস্যরা মমতার আদর্শে তৃণমূলে রয়েছে । তাকে চক্রান্ত করে বদনাম করার একটা চেষ্টা করছে বিরোধীদের কেউ কেউ। এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, কালিয়াচক ৩ ব্লক তৃণমূল সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা দলে রয়েছেন।  কেউ কোথাও যায় নি । এই ধরনের গুজব কারা রটাচ্ছে, তা জানতে পুলিশি সাহায্য নেওয়া হয়েছে। পাশাপাশি দলের তরফ থেকেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি এই ঘটনার পিছনে কারো কোনো ষড়যন্ত্র থাকে,  তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.