কোভিড ভ্যাকসিন নিয়েই নির্বাচনী প্রচারে মন্ত্রী গৌতম দেব - The News Lion

কোভিড ভ্যাকসিন নিয়েই নির্বাচনী প্রচারে মন্ত্রী গৌতম দেব

 


দি নিউজ লায়নঃ    কোভিড ভ্যাকসিন নিয়েই নির্বাচনী প্রচারে মন্ত্রী গৌতম দেব। সময় অপচয় নয় ভ্যাকসিন নিয়েও বিশ্রামের পরিবর্তে মানুষের কাছে পৌঁছলেন তিনি।শুধুমাত্র নির্বাচন নয় করোনার সময় থেকে মানুষের পাশে ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার বিধায়ক মন্ত্রী গৌতম দেব। এমনকি জনসংযোগের মধ্যে থেকে করোনার আক্রান্তও হন মন্ত্রী। তবে তার পরও মানুষের কাছে পৌঁছে যাওয়া থেকে বিরত থাকেননি তিনি। 


এবারে আরও কঠিন ভাবে জমি আকড়ে পড়ার পালা। নির্বাচনের মানুষের প্রত্যাশায় রয়েছে তা ওপর। তিনি অসুস্থ হলে সমস্যায় পড়বেন মানুষ। তাই সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভ্যাকসিন টিকা গ্রহণ করেন মন্ত্রী গৌতম দেব।নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগে থেকেই নিজ বিধানসভার এলাকার মানুষের দরজায় পৌঁছে যান। মনুষও তাকে কাছে পেয়ে আঁকড়ে ধরতে চান।


 তার  এলাকার রাজনৈতিক মহলের মন্তব্য মন্ত্রী হিসেবে তাকে কখনই মানুষ দেখেনি কারন তিনি এতটাই কাছাকাছি থাকেন তিনি। এলাকার মানুষের ব্যক্তিগত সমস্যার খোঁজ পর্যন্ত রাখেন তিনি।পরিবারের সদস্যের মতই তাকে বাড়িতে বসিয়ে চা খাবার খাইয়ে খুশি হন আম সাধারণ। বিজেপির কায়দাকে খোঁচা দিয়ে এলাকার তার দলীয় নেতারা বলছেন প্রচারের স্বার্থে গরিব মানুষের বাড়িতে পাত পেরে খেয়ে ছবির ঝলক নয়। তিনি এলাকায় মানুষের সঙ্গে আড্ডায় মশগুল হয়ে ওঠেন  যখন মানুষ হিড়িক পড়ে যায় তাকে খাবারের আমন্ত্রন জানানোর। কেউ চায়ের তো কেউ খাবারের নিমন্ত্রণ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.