গোয়ালতোড়ে আলু চাষের ঋণের দায়ে আত্মঘাতী কৃষক সন্তান - The News Lion

গোয়ালতোড়ে আলু চাষের ঋণের দায়ে আত্মঘাতী কৃষক সন্তান

 


দি নিউজ লায়নঃ  আলু চাষের ঋণের দায়ে আত্মঘাতী হলেন এক কৃষক সন্তান I মৃতের নাম সৌতম রম (22) I ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার মঙ্গলপাড়া গ্রামে I স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গোয়ালতোড় থানার মঙ্গলপাড়ার কৃষক চন্দন রমের কনিষ্ঠ ছেলে সৌতম মাধ্যমিক পাশের পর মোটরগাড়ি সারানোর কাজ শেখে, কিছু দিন তা করার পর পিতা চন্দন রমের অল্প জমিজমা থাকায় প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের বেশ কিছু জমি ভাগে নিয়ে তা চাষ করতেন সৌতম I 


পৃথকভাবে আলু চাষ করতে গিয়ে আলুর বীজ, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদিতে বড় মাপের ঋণের দায়ে  জড়িয়ে পড়েন সৌতম I সেই অবসাদ থেকেই তার আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান I এদিন ভোরে স্থানীয় পুকুর পাড়ের গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা I পরে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তা মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় I এলাকায় "ক্রিকেটার" বলে পরিচিত  সৌতমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই  গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে I কনিষ্ঠ পুত্র কে হারিয়ে তার বাবা চন্দন রম কার্যত বাকরুদ্ধ I সৌতমের দাদা উত্তম রম বলেন --- "ঋণের জালে ভাই যে জড়িয়ে পড়েছিল তার আভাস পাচ্ছিলাম I কিন্তু আত্মহত্যা করবে এটা ভাবতে পারিনি ,, এখন আমাদের সব হারা হয়ে গেল I "

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.