ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু - The News Lion

ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু


দি নিউজ লায়নঃ    বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরের ফরম ফিলাপ করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল ছাত্রের।  এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে সামশেরগঞ্জের মহেশতলা এলাকায়। মৃত ছাত্রের নাম অসিত কুমার সরকার (২২)।  জানা যায়,ওই ছাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জীব বিদ্যা বিভাগের প্রথম বর্ষের স্নাতকোত্তর স্তরের ছাত্র ছিল। কলেজের ফর্ম ফিলাপ করে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে আসছিল ছাত্র। এমন সময় ট্রেন লাইন পার হতে গিয়ে আচমকা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে।পুরো ঘটনায় গোটা পরিবার ও ওই ছাত্রের বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.