প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের
দি নিউজ লায়নঃ রবিবার সোমবারের পর; মঙ্গলবারেও পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী মোহিত ঘাঁটির পরিবর্তে অন্য প্রার্থীর দাবিতে রাস্তায় নামল বিজেপি কর্মীরা। এদিন বেলায় শতাধিক বিজেপি কর্মীর হাতেপোস্টার দলীয় পতাকা নিয়ে প্রতিবাদে নামেন। অবিলম্বে পাঁচলা কেন্দ্রে নতুন প্রার্থীর দাবি তোলে তারা। সূত্রের খবর এদিন প্রতিবাদ মিছিলের পর বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা একটি বৈঠকে পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।যদিও যাকে নিয়ে এই বিতর্ক সেই বিজেপি প্রার্থীর দাবি এটা সাময়িক সব মিটে যাবে।
গত রোববার তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এই প্রার্থী তালিকা প্রকাশের পর এই প্রার্থী পছন্দ না হওয়ায় অচলা এবং উদয়নারায়নপুরে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। রাস্তা অবরোধের পাশাপাশি ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর সোমবার কলকাতার হেস্টিংস এ বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখায়।যদিও তাতে কোন কাজ না হওয়ায় মঙ্গলবার পুনরায় তারা রাস্তায় নামেন ।দলীয় কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রঞ্জন পাল জানান কর্মীদের দাবি যুক্তিসংগত আমরা এই ব্যাপারে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলেও তারা দিল্লীর দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন যদি পাঁচলা কেন্দ্রে প্রার্থী বদল না হয় তাহলে কর্মীদের নিয়ে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রার্থী বদল না হলে আমরা পরিবার থেকে কোন বুথে ঢুকতে দেবো না বলে হুশিয়ারি দেন রঞ্জন পাল।
অন্যদিকে যাকে নিয়ে বিতর্ক সেই বিজেপি প্রার্থী মোহিত ঘাঁটি জানান দল আমাকে টিকিট দিয়েছে আমি কেড়ে নিইনি। সুতরাং আমি প্রতিদ্বন্দ্বিতা করব। তিনি বলেন দলের কর্মীরা ঠিক থাকলেও কয়েকজন নেতা নিজেদের স্বার্থে এই বিক্ষোভ দেখাচ্ছে।

Post a Comment