অভিযান চালিয়ে বেআইনি মদ ও মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার কারবারি
দি নিউজ লায়নঃ দিনভর নবগ্রাম থানার কিরীটেশ্বরী গ্রামে অভিযান চালিয়ে পুলিস চোলাই ও চোলাই তৈরির সরঞ্জাম সহ এক কারবারিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম কার্তিক মাহুলি। ধৃতকে মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত কারবারি নিজের বাড়িতে চোলাই তৈরির অবৈধ কারবার চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন কারবারির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই ও চোলাই তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।

Post a Comment