লালগড়ের বামাল গ্রামে অসুস্থ হস্তি শাবক কে উদ্ধার করল বন দপ্তর
দি নিউজ লায়নঃ রবিবার রাতে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার ধরমপুর অঞ্চলের বামাল গ্রামের মাঠে সদ্যোজাত একটি হস্তিশাবক কাদার মধ্যে পড়ে যায়।যার ফলে সে কাদা থেকে উঠতে পারেনি। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা মাঠে গিয়ে কাদা থেকে হস্তিশাবক টিকে উদ্ধার করে। সেই সময় ওই হস্তিশাবকটি কে দেখতে দুটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি ঘটনাস্থলে চলে আসে। এরপর ওই দুটি দাঁতাল হাতি এলাকায় তাণ্ডব চালায়। গ্রামবাসীরা বন দপ্তর কে খবর পাঠায়। দুটি দাঁতাল হাতি বামাল গ্রামে তাণ্ডব চালিয়ে মাঠে থাকা ফসলের প্রচুর ক্ষতি করে।
খবর পেয়ে সোমবার সকালে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে যায়। গ্রামবাসীরা তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সোমবার বেলা এগারোটা নাগাদ বন দফতরের পক্ষ থেকে হস্তিশাবক টিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে হস্তিশাবক টির চিকিৎসা করে তাকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হবে ।
গ্রামবাসীদের আশঙ্কা ফের গ্রামে ঢুকে পড়তে পারে হাতি। যার ফলে বামাল গ্রামের গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। এছাড়াও লালগড় এর বিভিন্ন গ্রামে হাতির দল তাণ্ডব চালাচ্ছে বলে গ্রামবাসীরা জানান। বেশ কয়েকটি হাতিবিভিন্ন দলে ভাগ হয়ে গ্রামে ঢুকে ফসলের ক্ষতি করছে বলে গ্রামবাসীরা বন দফতর কে জানিয়েছে ।বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য আবেদন জানানো হয়েছে।

Post a Comment