কংগ্রেস একক ভাবে লড়লে কংগ্রেসের ভোট শতাংশ বাড়তো, প্রনব মুখোপাধ্যায় ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় - The News Lion

কংগ্রেস একক ভাবে লড়লে কংগ্রেসের ভোট শতাংশ বাড়তো, প্রনব মুখোপাধ্যায় ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ     কংগ্রেস একক ভাবে লড়লে কংগ্রেসের ভোট শতাংশ বাড়তো। এমনটাই ব্যাক্তিগত অভিমত জানালেন প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রনব মুখোপাধ্যায় ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে নিখিল ভারত অংগঠিত শ্রমিক কংগ্রেস আয়োজিত কংগ্রেস নেতা নূরুল ইসলামের স্মরণ সভায় এসে অভিজিৎ মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “আই এস এফের সাথে কংগ্রেসের নয়  জোট হয়েছে বামফ্রন্টের সাথে। বামফ্রন্ট কার সাথে কি করছে তাদের ব্যাপার।“ জোট প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “কংগ্রেস একক ভাবে লড়লে ভোট শতাংশ বাড়তো। এটা অবশ্য আমার ব্যাক্তিগত অভিমত।


  তবে ভোট শতাংশ বাড়লে যে সিট বাড়তো তার কোনো মানে নেই। একক ভাবে লড়লে কংগ্রেস বেশি আসনে লড়তে পেতো। জেতার সম্ভবনা তৈরিও হতে পারতো।“  তবে এদিন তিনি আশা ব্যাক্ত করে বলেন, ২০২১ সালে জোটই সরকার গড়বে। কংগ্রেস ভাল আসন পাবে। সাঁইবাড়ি প্রসঙ্গে তিনি বলেন, যারা মারা গেছেন তাঁদের শ্রদ্ধা জানাই। যারা দোষ করেছিলেন তারা যেন শাস্তি পায়। নূরুল ইসলামের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎবাবু বলেন, আমার রাজনীতিতে বয়স কম। নূরুল ইসলামের জন্য কিছু করুন। আমি যখনই সুযোগ পাবো আসবো এবং যেটুকু সহযোগিতা করার আমি করবো। এছাড়া এদিন টাউন হলে নূরুল ইসলাম স্মৃতি রক্ষা কমিটির তরফে স্মরণ সভার আয়োজন করা হয়। 


এই স্মরণ সভায় রাজ্যের মন্ত্রী ও তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ নূরুল ইসলামের স্মৃতি চারণা করতে গিয়ে নূরুল ইসলামের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, আজ থেকে বহু বছর আগে নূরুল ইসলাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাটোয়া থেকে কালনা পদযাত্রাও করেছিলেন। আজ থেকে বহু বছর আগে নূরুল ইসলাম তা অনুভব করেছিলেন। এটাই নূরুলদার রাজনৈতিক দূরদৃষ্টি ছিল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস, কাটোয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলাপরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, জেলাপরিষদের পূর্তর কর্মাধক্ষ্য উত্তম সেনগুপ্ত সহ তৃনমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.