মাসখানেকেই মোহভঙ্গ! মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দুর্গাপুরে শ্যামাপ্রসাদ - The News Lion

মাসখানেকেই মোহভঙ্গ! মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দুর্গাপুরে শ্যামাপ্রসাদ

 


দি নিউজ লায়ন;      মাসখানেকেই মোহভঙ্গ বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির। ভাজপা ছেড়ে ফের তৃণমূলে ফিরতে চান শ্যামাপ্রসাদ আপনি খবর সূত্রের। সোমবার আচমকাই দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলে আসেন শ্যামাপ্রসাদ যদিও প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি তিনি এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন মুখ্যমন্ত্রী আহত হয়েছেন তাই তাঁকে দেখতে এসেছি।


 এদিকে, সোমবার সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপদ মুখার্জীর হাতে দলীয় পতাকা তুলে দিতে যান তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। মোহভঙ্গ হওয়াতেই ঘরের ছেলে ঘরে ফিরছে দাবী তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারের। প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ ভাজপায় যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিলেন বাঁকুড়ার ভাজপা নেতৃত্ব এবং কর্মীদের একটা বড় অংশ। 


এরপর থেকেই ক্রমশ ভাজপায় কোণঠাসা হতে শুরু করেন শ্যামাপ্রসাদ। বিধানসভা ভোটে তাকে প্রার্থীও করেনি দল। এক প্রকার ভাজপায় রাজনৈতিক কেরিয়ার শেষ বুঝতে পেরেই ফের তৃণমূলে ভিড়ে আসার চেষ্টা করছেন শ্যামাপ্রসাদ যদিও তৃণমূল তাকে আদৌ জলে নেবে কিনা সে ব্যাপারে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.