দিনহাটায় মৃত বিজেপি কর্মীর সুইসাইড-নোট প্রকাশ‍্যে - The News Lion

দিনহাটায় মৃত বিজেপি কর্মীর সুইসাইড-নোট প্রকাশ‍্যে

 


দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার সকালে দিনহাটায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অমিত সরকারের মৃতদেহ। দলীয় নেতাকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে কার্যত গোটা দিনহাটা জুড়ে তাণ্ডব চালায় ভাজপার গুন্ডারা। নেতৃত্ব দেন কোচবিহারের সাংসদ তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। যে ঘটনাকে ঘিরে এত কান্ড এবার নিহত বিজেপি কর্মীর সুইসাইড-নোট প্রকাশ্যে এলো। আরো একবার প্রমাণিত হলো বিজেপির মিথ্যাচার। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটের মুখে অশান্তি তৈরি ষড়যন্ত্র। 


গোটা ঘটনায় প্রবল অস্বস্তিতে ভাজপা নেতৃত্ব। ভাজপার অস্বস্তি আরো বাড়িয়েছে সুইসাইড নোটে যে তিন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তারাও বিজেপি কর্মী। তাদের নাম সোমা প্রসাদ, উত্তম সরকার এবং ঈশ্বর। ইতিমধ্যেই মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্তের রিপোর্টে আন্টি মর্টেম হ্যাঙ্গিং এর উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধু ময়নাতদন্তের রিপোর্ট বা নিহত ব্যক্তির সুইসাইড নোট ই নয় যে বিজেপি কর্মী মারা গিয়েছেন তার পরিবারও জানিয়েছে ঘটনার তদন্ত হোক।


 অর্থাৎ বিজেপি প্রথম থেকে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিল নিজের পরিবার অন্তত তেমন কিছু মনে করছেন না। সব মিলিয়ে ভোটের মুখে যেভাবে একটি মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ব্যবহার করে অশান্তি পাকানোর চেষ্টা করেছে ভাজপা তাতে তারা এবার চরম বিপাকে পড়লে মনে করছেন রাজনৈতিক মহল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.