শুভেন্দুর প্রার্থী তাপসীকে ভোট নয়, হলদিয়া জুড়ে পোস্টার লাগানো আদি বিজেপি কর্মীরা - The News Lion

শুভেন্দুর প্রার্থী তাপসীকে ভোট নয়, হলদিয়া জুড়ে পোস্টার লাগানো আদি বিজেপি কর্মীরা

 


দি নিউজ লায়ন;    'দলের ওপর চাপ সৃষ্টি করে সিপিএম থেকে আসা দুর্নীতিগ্রস্ত তাপসী মণ্ডলকে হলদিয়া কেন্দ্রে টিকিট দেয়া হয়েছে। শুভেন্দু এবং তাপসী মণ্ডল কে বয়কট করুন একটি ভোটও দেবেন না'- দলীয় প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হলদিয়া বিধানসভা এলাকাজুড়ে পোস্টার ক্যাম্পেইন শুরু করলো আদি বিজেপি নেতা কর্মীরা। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিল্প শহরে।


 প্রবল অস্বস্তির মুখে পড়ে অবশ্য ভাজপার সাফাই সবটাই নাকি তৃণমূলের চক্রান্ত যদিও ভাজপার একাংশের দাবি, যেভাবে শুভেন্দু অধিকারীর কথায় এই জেলার প্রার্থী নির্বাচন করা হয়েছে তাতে তারা অনেকেই সক্রিয়ভাবে আর দলের হয়ে কাজ করছেন না আদি বিজেপি নেতা কর্মীরাই এই পোস্টার লাগিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য। শুক্রবার সকালে নদীয়ার বিভিন্ন এলাকায় এই পোস্টারে দেখা যায়।পোস্টারে লেখা হয়েছে, এবারও হলদিয়াবাসী প্রমাণ করে দেবে তারা বিজেপিকে ভালো বাসে কিন্তু শুভেন্দু ও তাপসীকে নয়। 


হলদিয়া বিধানসভার প্রার্থী তাপসী জিততে পারবে না। তাই হলদিয়া বাসীর কাছে একান্ত অনুরোধ যাকে খুশি ভোট দিন শুভেন্দু প্রার্থীকে ভোট দেবেন না। তৃণমূলের পূর্ব মেদিনীপুরের অন্যতম মুখপাত্র তাপস মাইতি বলেন, এই লিফলেট বিজেপির আদি ও নব্যের মধ্যে লড়াইয়ের ফল।এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। রোজই ওরা নিজেদের মধ্যে মারামারি করছে পূর্ব মেদিনীপুরের মানুষ সব দেখছেন তারাই ওদের জবাব দিয়ে দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.