বিজেপিতে যোগ দিলেন উত্তরবঙ্গের সিপিএম নেতা শঙ্কর ঘোষ - The News Lion

বিজেপিতে যোগ দিলেন উত্তরবঙ্গের সিপিএম নেতা শঙ্কর ঘোষ

 



দি নিউজ লায়নঃ   এবার বিজেপিতে যোগ দিলেন উত্তরবঙ্গের সিপিএম নেতা শঙ্কর ঘোষ।  প্রায় তিন দশক ধরে  বাম রাজনীতির সঙ্গে জড়িত শঙ্কর ঘোষ। শুক্রবার বিজেপি নেতা  কৈলাস বিজয়বর্গীয়, দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীন আগরওয়ালের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি।


এদিন তিনি জানান, বামপন্থীদের মতাদর্শ এবং বিজেপির মতাদর্শ একদমই ভিন্ন। কিন্তু একটা বৈশিষ্ট্য দুদলেরই এক। তা হল দুটো দলই ক্যাডার ভিত্তিক দল।  আইএসএফের সঙ্গে জোট নিয়েও আপত্তি করেছিলেন শঙ্কর। তাতেই দলের সঙ্গে তাঁর সম্পর্কের ফাটল প্রকাশ্যে এসে যায়।  প্রাক্তন সিপিএম নেতার অভিযোগ, দলে চলছে এক নায়কতন্ত্র। দম বন্ধ হয়ে আসছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.