রায়দিঘিতে সদ্য বিবাহিত যুবকের দেহ উদ্ধার - The News Lion

রায়দিঘিতে সদ্য বিবাহিত যুবকের দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ   মঙ্গলবার রাতে এক সদ্য বিবাহিত যুবকের দেহ উদ্ধার করল পুলিশ।মৃতের নাম রামেশ্বর হালদার(৩২)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার শঙ্কররোড এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৌতলার উত্তরপাড়া এলাকার বাসিন্দা রামেশ্বর হালদার পেশায় স্কুল শিক্ষক।আলতলার বাসিন্দা এক তরুণীর সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়।বিয়ের পর দিনই মঙ্গলবার প্রীতিভোজের অনুষ্ঠানের জন্য শঙ্কররোডের কাছে একটি গেস্ট হাউস ভাড়া করা হয়।মঙ্গলবার সকাল থেকে অনুষ্ঠানের জন্য তোড়জোড় শুরু করেন পরিবারের লোকজন।


কিন্তু আচমকা বিকেল ৩টে নাগাদ বিশ্রাম নেওয়ার নাম করে গেস্ট হাউসের একটি ঘরের ঢুকে দরজা বন্ধ করে দেন রামেশ্বর হালদার। দীর্ঘক্ষণ কোন আওয়াজ না পেয়ে সন্দেহ হয় আত্মীয়দের।অনেক ডাকাডাকির পরও কোন শব্দ না পেয়ে দরজা ভাঙতেই তাঁরা দেখেন গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যান থেকে ঝুলছে রামেশ্বরের নিথর দেহ।রাতেই খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে ধোঁয়াশায় মৃতের পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


জয়নগরের গোচরণ হাইস্কুলে ভূগোলের শিক্ষক ছিলেন রামেশ্বর হালদার।দুই ভাই বোনের মধ্যে তিনি ছোট। আগেই দিদির বিয়ে হয়ে গিয়েছিল।অসুস্থ বাবা মাকে দেখভাল করতেন রামেশ্বর।তাঁর মৃত্যুতে অসহায় হয়ে পড়ল গোটা পরিবারের সদস্যরা।এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ জানান সদ্য বিবাহিত এক যুবক দেহ উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.