বিক্ষোভের জোরে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করলো কংগ্রেস
দি নিউজ লায়নঃ বিক্ষোভের জেরে কংগ্রেসের প্রার্থী বদল করা হল খড়্গপুর সদরে। এখানে বাম-কংগ্রেস জোটের নতুন প্রার্থী হলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর রিতা শর্মা। এর আগে এই আসনে জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস এর সভাপতি সমীর রায়কে। এরপরই বিক্ষোভ শুরু হয় খড়্গপুরে । কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ‘চাচা’ জ্ঞান সিং সোহন পালের অফিসে ভাঙচুর চালান বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকেরা । শেষমেশ বিক্ষুব্ধদের প্রতিবাদে প্রার্থী বদল হল খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে।
এবিষয়ে সমীর রায় জানান , দল যা ভালো মনে করেছে তাই করেছে। তাঁর কোনো অভিমত বা অভিযোগ নেই। দলের প্রার্থীর সমর্থনে তিনি প্রচার করবেন। যদিও দল তাঁকে পিংলায় প্রার্থী করেছে।
রীতা শর্মা জানান , একটা ভুল বোঝাবুঝি হয়েছিল । এখন ঠিক হয়ে গেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে খড়গপুর শহরের এক শ্রেণীর কংগ্রেস কর্মী জেলা কংগ্রেসের নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করেন।যার প্রভাব নির্বাচনে পড়বে বলে জেলার রাজনৈতিক মহলের অনুমান ।

Post a Comment