মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র, কৌশানী
দি নিউজ লায়নঃ কৃষ্ণনগরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব প্রত্যেকের কথা শুনবো। আমার আশা তৃণমূল জিতবে । মমতা জিতবেন- কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে জয়ের ব্যাপারে প্রত্যয়ী অভিনেতা তথা তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে কৌশানি কৃষ্ণনগর পৌছেই প্রচার শুরু করে দেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচয় সেরে আগামী দিনে কিভাবে কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে জন সংযোগ স্থাপন করবেন তিনি তার রূপরেখা চূড়ান্ত করে ফেলেন।
তৃণমূল সূত্রের খবর, আপাতত 34 নম্বর জাতীয় সড়কের কাছে একটি বেসরকারি হোটেল ভাড়া নিয়েছেন তৃণমূল প্রার্থী। তার জন্য কৃষ্ণনগর এলাকায় বাড়ি ভাড়া করার চেষ্টা চলছে। বাড়িভাড়া পাওয়ার পর তিনি সেখান থেকেই প্রচার করবেন। এদিন তিনি জানান প্রথমদিন কৃষ্ণনগর এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ পরিচয় হলো। তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে আগামী দিনে প্রচার কর্মসূচী চালানো হবে সে ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লক্ষ্য থাকবে কৃষ্ণনগর এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে প্রচার করার। মানুষের অভাব অভিযোগ শোনার। একই সঙ্গে মমতা সরকার গত পাঁচ বছরে যে ভাবে মানুষের পাশে থেকেছে বাংলার উন্নয়ন করেছে তা তুলে ধরার। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতবেন তিনি মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র।

Post a Comment