প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের সাথে দেওয়াল লিখলেন তৃনমূলের প্রার্থী শিউলি সাহা ও জুন মালিয়া - The News Lion

প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের সাথে দেওয়াল লিখলেন তৃনমূলের প্রার্থী শিউলি সাহা ও জুন মালিয়া

 


দি নিউজ লায়নঃ   মঙ্গলবার নির্বাচনী প্রচারে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের তৃনমূলের প্রার্থী শিউলি সাহা ও মেদিনীপুর  এর প্রার্থী জুন মালিয়া রং ও তুলি হাতে নিয়ে দেওয়াল লিখনের কাজ করে দলীয় কর্মী ও সমর্থক দের অবাক করে দেন।শিউলি সাহা কেশপুরের আমড়া কুচিতে ও জুন মালিয়া মেদিনীপুর শহরের হোসনাবাদ  এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রচারের ফাঁকে দেওয়াল লিখনের কাজ করেন। 




শিউলি সাহা বলেন দলীয় কর্মীদের কাজে উৎসাহ দেওয়ার জন্য তাদের সাথে হাতে হাত মিলিয়ে দেওয়াল লিখনের কাজ করেছি।যার ফলে দলীয় কর্মী ও সমর্থকেরা খুশি হয়েছেন বলে তিনি জানান।মেদিনীপুরের তৃনমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া বলেন হাসনাবাদ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করছিলাম।সেই সময় দলের কর্মীরা আমার সমর্থনে দেওয়াল লিখনের কাজ করছিল।তাই তাদের সাথে আমি নিজে দেওয়াল লিখনের কাজ করি।কোন কাজ করতে আমার অসুবিধা হবে না।তাই দেওয়াল লিখতে ও আমার কোন অসুবিধা হয় নি।তবে তাকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থক দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.