ধুবুলিয়া গলার নলি কেটে খুন যুবককে
দি নিউজ লায়নঃ ধুবুলিয়া বটতলায় ৩৪ নং জাতীয় সড়কের পাশে একটি লজে এক যুবকে গলার নলি কেটে খুন করলো দুষ্কৃতিরা। শুক্রবার রাতে পুলিশ ওই যুবকের দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সৌরভ কৃত্যনিয়া, বয়স ২৪ বছর। তার বাড়ি তেহট্ট থানার বেতাই কড়ুইগাছি রথতলাপাড়া গ্রামে।পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌরভ গত ২৪ মার্চ মোবাইল সারাইয়ের জন্য উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায়। কিন্তু ওই দিন সন্ধ্যায় ৩০ লক্ষ টাকা চেয়ে সৌরভের বাবার শ্যামল কৃত্যনিয়ার কাছে একটি মুক্তির ফোন আসে। সেদিন সন্ধ্যায় তেহট্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সৌরভের বাবা।
তারপর এই ক'দিনে একাধিকবার মুক্তি পণ চেয়ে ফোন আসতে থাকে। মুক্তিপণের কল রেকর্ডডিংও পুলিশকে শোনানো হয় বলে দাবি নিহতের পরিবারের। অবশেষ পুলিশ ফোনের টাওয়ার লোকেশন করে জানতে পারে তাদের অবস্থান। শুক্রবার গভীর রাতে ধুবুলিয়া বটতলায় ৩৪ নং জাতীয় সড়কের পাশের একটি লজের বাথরুমে মৃত অবস্থায় সৌরভকে পড়ে থাকতে দেখে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে আগেই পালিয়ে যায় দুষ্কৃতিরা।
সূত্রের খবর, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে দেওয়া হয়। সৌরভ বেতাই আম্বেদকর কলেজে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারে বাবা-মার সঙ্গেই থাকতো সৌরভ। আছে একমাত্র বিবাহিত বোন। গ্রামে তাদের একটি ধান ভাঙানো কল রয়েছে। সেইসঙ্গে আছে সামান্য কিছু জমিজমা। এলাকায় একজন ভালো ছেলে বলে পরিচিত ছিল সৌরভ।
মৃতের কাকা জানান, ঘটি-বাটি, জমি-জায়গা সবকিছু বিক্রি করলেও ৩০ লক্ষ টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব ছিল না।, ধুবুলিয়া বটতলা এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেগুলি থেকে খুনীদের শনাক্ত করা চেষ্টা করছে পুলিশ।
, যে পরিবারের ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার ক্ষমতা নেই, সেই পরিবারের ছেলেকে কেন অপহরণকারীরা অপহরণ করলো? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তাহলে কি এই খুনের পিছনে অন্য কারণ রয়েছে? তার তদন্তে নেমেছে পুলিশ।
Post a Comment