"খেলা হবে "টি-শার্ট দেদার বিকোচ্ছে শান্তিপুরে
দি নিউজ লায়নঃ রাজনৈতিক নেতৃত্ব প্রার্থীর সমস্ত গুণাবলী উপস্থাপিত করে, আগামীর সুযোগ-সুবিধা সম্পর্কিত বিষয় স্বপ্ন দেখান! আমজনতা বুঝে না বুঝে যেভাবেই হোক না কেন বশ্যতা স্বীকার করে, অতি উৎসাহে আগেভাগে গিয়ে ভোট দিয়ে আসেন প্রিয় প্রার্থীকে। এরপর জেতার পর প্রতীক্ষা! তার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার। কখনো তা সময় লেগে যায় পরের নির্বাচন পর্যন্ত। এভাবেই একে ওকে তাকে পরীক্ষা করতেই কেটে যায় জীবনের বেশিরভাগ সময়।
কিন্তু ধূর্ত ব্যবসায়ীরা, সুকৌশলে মুনাফা খুঁজে নেন যথাসময়েই। বিভিন্ন রঙের আবির, ফ্লেক্স ফেস্টুন ব্যানার, দলীয় বিভিন্ন চিহ্ন, নেতা-নেত্রীর মুখ অঙ্কিত টি-শার্ট, কাগজের ঘুড়তে দলীয় চিহ্ন, উত্তরীয় ব্যাচ টুপি , ছাতা, জলের বোতল, শাড়ি বা যেকোন পরিধেয় বস্ত্রে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য বা দলীয় চিহ্ন তৈরি করে তা বিক্রি করে থাকেন নেতা-নেত্রীদের কাছে প্রিয় হওয়া কর্মী-সমর্থকদের।
নদীয়ার শান্তিপুরে সুখেন ঘোষ দীর্ঘদিন ধরেই তাঁত শাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত। দীর্ঘদিন লকডাউন এর ঘাটতি পূরণ করতে , আসন্ন ভোট থেকে নতুন কিছু উপায়ে, বাড়তি উপার্জনের চেষ্টা করছেন। তৃণমূল কর্মী সমর্থকদের আবেগ, "খেলা হবে" কথাটি টি-শার্ট এর ব্যবস্থা করে সাড়া পড়েছে। শুধু শান্তিপুর নয়, বিখ্যাত তাঁত শাড়ি কেনার সুবাদে শান্তিপুরে পৌঁছান রাজ্যের প্রায় সকল বস্ত্র ব্যবসায়ী, তাদের মাধ্যমে নতুন এই ব্যবসাটি আরো অগ্রসর হবে বলেই তার বিশ্বাস।

Post a Comment