মনোনয়ন পেশ করলেন চন্দননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন - The News Lion

মনোনয়ন পেশ করলেন চন্দননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন

 


দি নিউজ লায়ন;     মনোনয়ন পেশ করলেন চন্দননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন পেশ করেন তিনি। তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন। মনোনয়ন পেশের শোভাযাত্রায় একইসঙ্গে কেন্দ্রের মোদি সরকারের জনবিরোধী বিভিন্ন নীতির প্রতিবাদ জানানো হয়। রান্নার গ্যাস থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সমস্ত দিক তুলে ধরা হয়।


 একইসঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা যেভাবে সরকারিকরণ করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মনোনয়ন পেশের পর ইন্দ্রনীল জানান, যেভাবে গত 5 বছর মমতা সরকার প্রতিটি মানুষের জন্য কাজ করেছে তাতে তিনি জয় নিয়ে চিন্তা করছেন না। চন্দননগরের মানুষ যথেষ্ট সচেতন। তারা জানেন তাকে ভোট দিতে হবে। বহিরাগত ভাজপা কে চন্দননগরের মানুষ প্রত্যাখ্যান করবেন এ ব্যাপারে তিনি নিশ্চিত। পাশাপাশি সুবিধাবাদী বাম কংগ্রেস ভাইজানের জোট চন্দনগর কেন্দ্রে কোন প্রভাব ফেলতে পারবে না বলে মনে করেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.