দাঁতন বিধানসভা এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করছেন তৃনমূলের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান - The News Lion

দাঁতন বিধানসভা এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করছেন তৃনমূলের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান

 


দি নিউজ লায়ন;     সাতাশে মার্চ দাঁতন বিধানসভা কেন্দ্রের নির্বাচন ।ওই নির্বাচনে দাঁতন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা এলাকার  বিদায়ী বিধায়ক  বিক্রম প্রধান ।হাতে সময় কম ,তাই খাওয়া-দাওয়া বন্ধ করে সকাল থেকে রাত্রি পর্যন্ত দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করছেন দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান। বৃহস্পতিবার দাঁতন বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তিনি নির্বাচনী প্রচার করেন। তিনি গ্রামবাসীদের বলেন আমি গত পাঁচ বছরে দাঁতন বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য কি কাজ করেছি সেটা আপনারা ভালভাবেই জানেন । 


আমি কারো বিরুদ্ধে কুৎসা প্রচার করতে চাইনি ।আমি উন্নয়নকে সামনে রেখে নির্বাচনে আপনাদের সামনে ভোট চাইছি। যদি আপনাদের জন্য  উন্নয়নের কাজ করে থাকি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে জোড়া ফুলে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। সেই সঙ্গে তিনি বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেয় তা তিনি পালন করেন। বিজেপির মত মিথ্যাবাদী রাজনীতির দল আর কেউ নেই ।তাই বিজেপিকে আপনারা একটিও ভোট দেবেন না। সেই সঙ্গে বাম কংগ্রেস জোটের সিপিআই প্রার্থীকেও আপনারা ভোট দেবেন না। যারা ক্ষমতায় থাকাকালীন দাঁতন বিধানসভা এলাকার কোন উন্নয়ন করেনি তাদেরকে এই নির্বাচনে একটিও ভোট দেবেন না।


 আপনারা শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। তিনি আরো বলেন যে আমি আপনাদের পাশে ছিলাম আগামী দিনে থাকবো। আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না । কারণ নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। তাই আমি তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার জন্য আপনাদের কাছে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন করছি। বিক্রম প্রধান গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন এবং মানুষের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনেন। তিনি বলেন আপনারা বিজেপিকে ভয় করবেন না বিজেপির কথা শুনবেন না। আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার জন্য এবং বাম-কংগ্রেস জোটকে পরাস্ত করার আহ্বান জানিয়ে তিনি ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.