ফুটবল আর গরুর গাড়ি নিয়ে প্রচার সারলেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী তপন চ্যাটার্জ্জি
দি নিউজ লায়নঃ ফুটবল আর গরুর গাড়ি নিয়ে প্রচার সারলেন পূর্বস্থলী উত্তর বিধান সাভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী তপন চ্যাটার্জ্জি। তিনি খেলা হবে স্লোগান দিয়ে রাস্তার উপর ফুটবল খেলতে খেলতে এবং গরুর গাড়ি নিয়ে প্রচার সারলেন। তাঁকে ভোটাররা এদিন একেবারে অন্য ভূমিকায় দেখলেন। এদিন কখনো গরুর গাড়িতে, আবার কখনো মোষের গাড়ি চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার সারছেন পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায়। প্রচারের সামনে খেলা হবে স্লোগানকে সামনে রেখে পায়ে ফুটবল খেলতে খেলতে এগিয়ে যাচ্ছেন দলীয় কর্মীরা।
পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী মেরতলা চন্ডীপুর থেকে সাজিয়ারা পর্যন্ত রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে গ্যাস ও ডিজেল, পেট্রোল এর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে কখনো গরুর গাড়িতে চেপে, কখনো মোষের গাড়িতে চেপে নিজেই চালিয়ে নিজের বিধানসভার গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিন তপনবাবু জানান পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির জন্যই পেট্রোলের গাড়িতে চেপে প্রচার করা দুঃসাধ্য হয়ে পড়েছে, তাই গরুর গাড়িতে করে প্রচার করলাম। পাশাপাশি কর্মীদের খেলার প্রসঙ্গ টেনে বলেন ভোট ঘোষণা হয়ে গেছে তো অবশ্যই খেলা হবে।

Post a Comment