ডেবরায় স্ত্রী কে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ছিল মেদিনীপুর জেলা আদালত - The News Lion

ডেবরায় স্ত্রী কে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ছিল মেদিনীপুর জেলা আদালত

 


দি নিউজ লায়ন;    পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার রুস্তমপুরে স্ত্রী  ভারতী কিস্কু কে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হলো স্বামী লক্ষিকান্ত কিস্কুর। ২০১৬ সালের ৪ ঠা জুলাই দুজনের বচসা চলার সময় কুরাঠ দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে লক্ষীকান্ত কিস্কু । 


 এর পর অভিযোগের ভিত্তিতে ডেবরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাদের ছেলে , বৌমা সহ মামলায় ১৩ জন স্বাক্ষ্য দেন। সরকারি আইনজীবী গৌতম মল্লিক জানান , সোমবার মেদিনীপুর ফাস্ট ট্রাক আদালতের প্রথম বিচারক ধৃতকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন । আদালতের রায়ে খুশি মৃতের ছেলে সহ বাড়ির অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.