স্কুল চলাকালীন শালবনির ঢেঙবহড়া হাই স্কুলে ভেঙে পড়ল চাঙড়,আহত দুই শিক্ষক ও এক শিক্ষিকা - The News Lion

স্কুল চলাকালীন শালবনির ঢেঙবহড়া হাই স্কুলে ভেঙে পড়ল চাঙড়,আহত দুই শিক্ষক ও এক শিক্ষিকা

 


দি নিউজ লায়ন;   স্কুল চলাকালীন শালবনী ব্লকের ঢেংবহড়া হাই স্কুলের স্টাফ রুমে সোমবার বেলা ১১:৩০ টা নাগাদ ভেঙে পড়লো চাঙড় ।আর তাতেই আহত হলো এক শিক্ষিকা ও দুই শিক্ষক।ঘটনা সুত্রে জাaনা যায় এই দিন শালবনির  ওই স্কুলে ইলেভেন টুয়েলভ এর ক্লাস চলাকালীন নবনির্মিত ভবনের ছাদের চাঙড় ভেঙে পড়ে আর তাতে আহত হন দুই শিক্ষক ও এক শিক্ষিকা।


তাদের মাথায় পড়ে ওই ছাদের নবনির্মিত ভবনের চাঙড়।আহত তিন জন শিক্ষক ও শিক্ষকা হলেন নিখিল পাল,হেমন্ত নায়েক ও দোয়েল সিনহা। দ্রুত ওই দুই জন শিক্ষক ও এক জন শিক্ষিকাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনার ফলে চাঞ্চল্য  ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।


শালবনি ব্লক প্রশাসনের আধিকারিকরা খবর পেয়ে ঘটনা স্থলে  আসেন।নতুন তৈরি ভবনের ছাদের চাঙড় কি কারানে হঠাৎ ভেঙে পড়ল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে স্থানীয় ব্লক প্রশাসন।যার ফলে ওই বিদ্যালয়ের নব নির্মিত ভবনে ছেলে মেয়েদের পড়ানোর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.