কোচবিহারের বাস উল্টে যখম 12
দি নিউজ লায়ন; বাস উল্টে জখম হল ১২ জন। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২ জন। ঘটনাটি ঘটেছে, মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কে মাঝি বাড়ি বেলাকোবা মধ্যবর্তী বামন গোলা এলাকায়। স্থানীয়দের তৎপরতায় আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তাদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় এবং বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হাসপাতালের চিকিৎসাধীন আব্দুল সাত্তার মিঞা বলেন, ‘আজ সকালবেলায় মাথাভাঙ্গা থেকে বাসে করে জামালদা দিকে যাচ্ছিলাম, বামন গোলা এলাকায় আসতেই গাড়িটি ডান দিকে যেতে থাকে তখন সবাই মিলে চিৎকার করি ড্রাইভারকে সতর্ক করি কিন্তু শেষরক্ষা হয়নি বাসটি উল্টে যায়।’
স্থানীয় বাসিন্দা রহিম মিঞা বলেন, ‘সকাল সকাল বাসটি হঠাৎ উল্টে যাওয়াতে গাড়ির ভেতরে থাকা প্রায় ১২ জন যাত্রী আহত হন। তাদের কারো পা কেটেছে, কারো হাত কেটেছে, কেউ কেউ ব্যাথা পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুইজন মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।’ ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তারা দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment