পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দাসপুরে - The News Lion

পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দাসপুরে

 


দি নিউজ লায়ন;    সাত সকালে গ্রামের পাশে থাকা একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিমমেদিনীপুর  জেলার দাসপুর থানার সিতাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের পাশে  থাকাএক পুকুরে এক যুবকের ভাসমান দেহ দেখতে  পায় স্থানীয় বাসিন্দারা ।যা থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতব্যক্তির দেহে পচন ধরেছে। তাই সঠিকভাবে চিনতে পারছেনা স্থানীয়রাও। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সিতাপুর এলাকাতে।


স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ শাসমল বলেন ধান সিদ্ধ করার জন্য পুকুরে ধান ভিজিয়ে রাখা হয়েছিল।সোমবার সকালে সেই ধানের বস্তা পুকুর থেকে তুলতে গিয়ে পরিবারের লোকেরা দুর্গন্ধ পান। সন্দেহ করে চারদিকে একটু দেখতেই দেখা যায় এক ব্যক্তির পচা লাশ ভেসে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে।  সেই সঙ্গে পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে ওই ব্যক্তি জলে পড়ে মারা গেল, তার প্রকৃত পরিচয় কি তা নিয়ে ধন্দ তৈরি তৈরি হয়েছে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.